যানজট নিরসন
বগুড়াকে আধুনিক নগরী গড়তে খেলার মাঠ ও সড়ক প্রশস্ত করার দাবি
বগুড়াকে পরিকল্পিত ও যানজটমুক্ত আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সড়ক প্রশস্তকরণ, খেলার মাঠ নির্মাণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি উঠেছে। বুধবার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে বিশিষ্ট নাগরিক প্রতিনিধিরা এসব প্রস্তাব তুলে ধরেন। সমন্বিত রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে শহরকে বাসযোগ্য করে তোলার তাগিদ দেন বক্তারা।
ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনে জরুরি বৈঠক, একাধিক সিদ্ধান্ত গ্রহণ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের তীব্র যানজট নিরসনে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বন্দর ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এই বৈঠকে যানজট দূরীকরণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দের এই যৌথ উদ্যোগ ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা ফেরাবে বলে আশা করা হচ্ছে।
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার জোরদার উচ্ছেদ অভিযান
ফরিদপুর শহরকে যানজটমুক্ত ও পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে ফরিদপুর পৌরসভা। সোমবার বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালিয়ে রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করা হয়। পৌর কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
নথুল্লাবাদ টার্মিনালের যানজট নিরসনে নতুন টার্মিনাল পরিদর্শন করলেন পুলিশ কমিশনার
বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মহাসড়ক এলাকায় দীর্ঘদিনের যানজট কমাতে উদ্যোগ নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ লক্ষ্যে নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে টার্মিনাল এলাকা পরিদর্শন করেছেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
খোকসায় সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় স্কাউট শিক্ষার্থীরা
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা ঠেকাতে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় বৃষ্টি উপেক্ষা করেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে নেমেছেন এ উপজেলার স্কাউট শিক্ষার্থীরা।